ঢাকা, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চ্যাম্পিয়ন্স ট্রফিটা সময়মতো না হওয়াতেই নিউজিল্যান্ড দলের মাথায় চলে এসেছে কন্ডিশনের সঙ্গে ভালোমতো খাপ খাইয়ে নেওয়ার চিন্তা। সেই চিন্তা থেকেই তারা নির্ধারিত সময়ের আরো আগেই বাংলাদেশ সফরে চলে আসতে চায়। অনুরোধ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাতে সাড়া দিয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। পরিবর্তিত সূচী অনুযায়ী ৪ অক্টোবর নয়, নিউজিল্যান্ড দলের ঢাকায় চলে আসার কথা পাঁচদিন আগে ৩০ সেপ্টেম্বর।
আর কিউইদের সফর এগিয়ে আসার ধাক্কাটা সবচেয়ে বেশি লাগছে বিসিবি'র গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির স্টাফদের গায়ে। ইতিমধ্যেই কিউরেটর থেকে শুরু করে মাঠকর্মী সবার ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। অবশ্য দেশের প্রধান ধর্মীয় উৎসবের কথা বলে নিউজিল্যান্ড ক্রিকেটকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়েছে তবে তাতে কাজ হয়নি খুব একটা। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, "কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে তারা আগেই চলে আসতে চায়। আমরা তাদের বলেওছি, ঈদের ছুটির কারণে ওই সময়ে সবকিছুর বন্দোবস্ত করতে আমাদের জন্য খুব সমস্যা হবে। তবে দুই দেশের ক্রিকেট বন্ধুত্বের স্বার্থে আমরা এটা করতে তৈরি আছি। নতুন সূচী অনুযায়ী আমরা ওদের ৩০ সেপ্টেম্বর আসতে বলেছি। আজই ই-মেইল পাঠালাম। এখন ওরা নিশ্চিত করলেই সব চূড়
bdnews24