২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতেও একই চেহারায় বাংলাদেশ

৭৪ থেকে ১১৭, একে যদি উন্নতি বলা যায় তাহলে উন্নতিই হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে অলআউট হওয়ার পর বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ আশরাফুলের দল অলআউট হয়েছে ১১৭ রান করে। তারপর মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 04:57 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ডারউইন, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭৪ থেকে ১১৭, একে যদি উন্নতি বলা যায় তাহলে উন্নতিই হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে অলআউট হওয়ার পর বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ আশরাফুলের দল অলআউট হয়েছে ১১৭ রান করে। তারপর মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। আট উইকেটের এই জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ও নিশ্চিত করেছে তারা। ম্যাচের আগে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, ব্যাটসম্যানদের আত্মোপলব্ধি হয়েছে, ঘুরে দাঁড়াতে চান তারা। কিন্তু ডারউইনের টিআইও স্টেডিয়ামে সেই উপলব্ধির ছায়াও দেখাতে পারেননি তারা, বরং আগের মতোই একের পর এক ভুল শট খেলে আত্মাহুতি দিয়েছেন। তারই ফল এই স্কোর। সেটাও সম্ভব হয়েছে শেষ দিকে উইকেটকিপার ধীমান ঘোষের ৩০ রানের ইনিংসটির কল্যাণে। নইলে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তির ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। ধীমান ছাড়া উল্লেখযোগ্য স্কোর করেছেন চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়া জুনায়েদ সিদ্দিক (২১) আর সাকিব আল হাসান (১৯)। দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যানই। এটা যে অস্ট্রেলিয়ার সাফল্য নয়, বাংলাদেশেরই ব্যর্থতা সেটা বুঝতে অস্ট্রেলিয়ানদের বোলিং বিশ্লেষণের দিকে তাকানোই যথেষ্ট। বল হাতে নেওয়া প্রায় সবাই পেয়েছেন সাফল্যের দেখা। মিশেল জনসন পেয়েছেন ১৭ রানে তিন উইকেট, দুটি করে পেয়েছেন ন্যাথান ব্র্যাকেন, স্টুয়ার্ট ক্লার্ক ও ক্যামেরন হোয়াইট। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ানরা যে ভাবে শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল বাংলাদেশেে কাঁধে চাপতে যাচ্ছে আরেকটি লজ্জা