সিডনি, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ক্রিকেটের নতুনতম সংস্করণ টোয়েন্টি-টোয়েন্টি যে এক সময় অলিম্পিকের অংশ হবেই, তা নিয়ে কোনো সন্দেহ নেই রিকি পন্টিংয়ের। কিন্তু তিনি চিন্তিত, এই খেলাটিকে ঘিরে জমে ওঠা আইপিএলের মতো কোটি টাকার টুর্নামেন্টগুলোকে নিয়ে। এই আসরগুলোর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সমন্বয় করা না গেলে একদিন হয়তো আর কেউই খেলতে চাইবে না জাতীয় দলের হয়ে
bdnews24