নটিংহ্যাম, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রথম ম্যাচে হেরে এমনিতেই পিছিয়ে পড়েছে তারা, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বিপদে রয়েছে দক্ষিণ আফ্রিকা। স্টুয়ার্ট ব্রডের তোপের মুখে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরে গেছে তারা।
নতুন বল হাতে রীতিমতো আগুন ঝরানো ব্রড একটানা দশ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন পাঁচটি উইকেট। কিন্তু এই পরিসংখ্যানও ঠিক বোঝাতে পারছে না তার বোলিং স্পেলটাকে
bdnews24