২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের কথা ভাবছেন হেইডেন

ইনজুরির বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তার। শুধু এই সিরিজটাই নয়, গোড়ালির ওই ইনজুরির কারণে ওয়ানডে ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেলার কথা ভাবছেন ম্যাথু হেইডেন। তবে এখনই নয় সেটা, অন্তত এই মৌসুমটা খেলতে চান তিনি অস্ট্রেলিয়ার হলুদ-সবুজ জার্সি গায়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

মেলবোর্ন, ২৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইনজুরির বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তার। শুধু এই সিরিজটাই নয়, গোড়ালির ওই ইনজুরির কারণে ওয়ানডে ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেলার কথা ভাবছেন ম্যাথু হেইডেন। তবে এখনই নয় সেটা, অন্তত এই মৌসুমটা খেলতে চান তিনি অস্ট্রেলিয়ার হলুদ-সবুজ জার্সি গায়ে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার। গত বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া হেইডেনকে এখনো টানে ওয়ানডে ক্রিকেট, কিন্তু একদিকে ইনজুরি আর অন্য দিকে বয়স, দুটো বিষয় বিবেচনায় রেখে এমন কথা ভাবতে হচ্ছে তাকে। সেই সঙ্গে তার কাছে গুরুত্ব পাচ্ছে অস্ট্রেলিয়ান দলের ভবিষ্যতও। "আমি এটা সত্যিই উপভোগ করি, তাই দলে জায়গা ধরে রাখতে পারলে আমি অবশ্যই আরো ওয়ানডে ক্রিকেট খেলবো। তবে আমি স্বার্থপর না হয়ে ওই ইচ্ছেটাকে দমন করতে চাই, কারণ অস্ট্রেলিয়ান দলকেও তো আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতির সময় পেতে হবে"