২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে ফিরলেন শোয়েব আখতার

অধিনায়ক শোয়েব মালিকের চাওয়াটাই পূর্ণ হলো শেষ পর্যন্ত। চ্যাম্পিয়নস ট্রফির দলে শোয়েব আখতারকে প্রয়োজন, মিডিয়ার সামনেও কথাটা বলে ফেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত সত্যিই ওই টুর্নামেন্টের জন্য পাকিস্তান দলে ফিরেছেন বিতর্কিত এই ফাস্ট বোলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

করাচি, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক শোয়েব মালিকের চাওয়াটাই পূর্ণ হলো শেষ পর্যন্ত। চ্যাম্পিয়নস ট্রফির দলে শোয়েব আখতারকে প্রয়োজন, মিডিয়ার সামনেও কথাটা বলে ফেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত সত্যিই ওই টুর্নামেন্টের জন্য পাকিস্তান দলে ফিরেছেন বিতর্কিত এই ফাস্ট বোলার। ১৫ জনের ওই দলে আছেন আরেক ফাস্ট বোলার উমর গুল আর অলরাউন্ডার শহিদ আফ্রিদিও, যদিও তাদের ফিটনেস নিয়ে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। শোয়েবের এই ফেরাটা বরাবরের মতোই নাটকীয়তায় ভরা। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে ছিলেন তিনি, কিন্তু শর্ত ছিল পিসিবিকে ৭০ লাখ রুপি জরিমানা দেওয়ার পরই কেবল দলে থাকতে পারবেন তিনি। সেই শর্ত না মানায় গত মাসে পাকিস্তান দলের ট্রেনিং ক্যাম্পে ডাকা হয়নি তাকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পিসিবির ঘোষিত পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পর শোয়েবের শাস্তি কমিয়ে ১৮ মাস করার পাশাপাশি তাকে ওই জরিমানা দিতে বলেছিল আদালত। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন শোয়েব। পিসিবি এখন বলছে, ওই জরিমানার ব্যাপারটা পরেও মীমাংসা করা যাবে! "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই জরিমানা পরিশোধের সঙ্গে তার দলে থাকা না থাকাকে সম্পৃক্ত করা হবে না"