নয়াদিল্লী, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রতীক্ষার প্রহর দীর্ঘ হলো আরো। প্রতীক্ষাটা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার সংক্রান্ত। রোববার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সম্পূর্ণ নিরাপদ কি না তা নিয়ে আলোচনার জন্য দুবাইয়ে এক সভায় বসেছিল আইসিসি'র নির্বাহী বোর্ড। তবে সভাশেষে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বরং ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে এ সপ্তাহের শেষ দিকে সেপ্টেম্বরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আটটি দেশ, আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন 'ফিকা' এবং টিভি স
bdnews24