২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির বাজেট ঘাটতি আর আয় প্রায় কাছাকাছি!

নতুন অর্থবছরের জন্য বিশাল অঙ্কের ঘাটতি বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আয়-ব্যয়ের এতো বিস্তর ফারাক যে যোগ-বিয়োগ করে দেখা যাচ্ছে ঘাটতি আর আয়ের অঙ্কটা প্রায় কাছাকাছি। বুধবারের সভায় ২০০৮-০৯ অর্থ বছরের জন্য ১৩০ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৩৪৯ টাকার সম্ভাব্য ব্যয় অনুমোদন করেছে বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটি। খরচের তুলনায় সম্ভাব্য আয়ের অঙ্কটা খুব কমই, ৭৩ কোটি ৩৮ লাখ ৫০ টাকা মাত্র। অর্থাৎ এখানে বাজেট ঘাটতি ৫৭ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৩৪৯ টাকার। আয়ের সঙ্গে ঘাটতির ব্যবধান ১৬ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৬৫১ টাকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নতুন অর্থবছরের জন্য বিশাল অঙ্কের ঘাটতি বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আয়-ব্যয়ের এতো বিস্তর ফারাক যে যোগ-বিয়োগ করে দেখা যাচ্ছে ঘাটতি আর আয়ের অঙ্কটা প্রায় কাছাকাছি। বুধবারের সভায় ২০০৮-০৯ অর্থ বছরের জন্য ১৩০ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৩৪৯ টাকার সম্ভাব্য ব্যয় অনুমোদন করেছে বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটি। খরচের তুলনায় সম্ভাব্য আয়ের অঙ্কটা খুব কমই, ৭৩ কোটি ৩৮ লাখ ৫০ টাকা মাত্র। অর্থাৎ এখানে বাজেট ঘাটতি ৫৭ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৩৪৯ টাকার। আয়ের সঙ্গে ঘাটতির ব্যবধান ১৬ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৬৫১ টাকার। আয়-ব্যয়ের বিপুল পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বললেন, "গত বাজেট করার সময় মহিলা ক্রিকেটের খরচ অন্তর্ভূক্ত ছিল না। পরে যোগ করা হয়েছিল। এবার সেটা শুরু থেকেই আছে। এবছর ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) ব্যাপ্তিও বাড়ছে অনেক। তাদের আওতার মধ্যে এবার বেশ কিছূ নতুন আসর যোগ হচ্ছে। টুর্নামেন্টও বাড়ছে।" বিশাল অঙ্কের এই বাজেট কী আরো কমানো যেত না যেহেতু আয় অনেক কম, এমন এক প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বললেন, "ইভেন্ট না করলেই খরচ অনেক কমানো যেত।" তাহলে বিশাল ঘাটতি পোষাবে কিভাবে বিসিবি? সাজ্জাদুল কৃচ্ছ্রতা সাধনের চেষ্টার কথা বললেন বেশ জোর দিয়ে, "বড় অঙ্কের খরচের মধ্যেও প্রতিটা খাত থেকে সাশ্রয় করার প্রচেষ্টা থাকবে আমাদের। তাছাড়া আয়ের নিত্যনতুন খাতও বের করায় মনোযোগ দেব আমরা।" অবশ্য আয় বাড়ার সম্ভাবনাও আছে। কেননা নতুন অর্থবছরের হোম সিরিজগুলো থেকে ন্যূনতম সম্ভাব্য আয়ই বাজেটে ধরা হয়েছে। পরে সেটা বাড়তেও পারে। সেরকম কিছু হলেও বাজেট ঘাটতি আরো কিছুটা কমবে। যদিও গত কিছুদিন ধরেই ফিনান্স কমিটি থেকে প্রতিটা কমিটিকে বাজেট কমানোর দাবি জানানো হচ্ছিল। তাতে খুব একটা সাড়া পাওয়া গেছে বলে মনে হচ্ছে না এই বাজেট ঘোষণার পর। সাজ্জাদুল অবশ্য এটাকে যৌক্তিক বাজেট বলেই দাবি করলেন, "ফিনান্স কমিটির সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেই এই বাজেট চূড়ান্ত করা হয়েছে। আগে ১৩৫ কোটি টাকার বাজেট ছিল এটা। পরে ৫ কোটি কমানো হয়েছে। এর চেয়ে কমানো হলে সেটা কিছুতেই যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত বাজেট হত না। বাস্তবতার সঙ্গে মিল রেখেই এই বাজেটটা করেছি আমরা।" এই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ক্রিকেট অপারেশন্স কমিটির জন্য। সেটি ২৫ কোটি টাকার মতো। দ্বিতীয় সর্বোচ্চ গেম ডেভলপমেন্ট কমিটির ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকা। গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ খাতে ধরে রাখা আছে ৮ কোটি ৪৯ লাখ টাকা। নতুন অর্থবছরে ৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ধরা হয়েছে লজিস্টিকস কমিটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.