২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালেন ইউসুফ

২০০৫এর সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই মোহাম্মদ ইউসুফ খুবই ধর্মপ্রাণ। নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখতেও ভুল হয় না। আগামী সেপ্টেম্বরে পবিত্র রমজান মাসের সময় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোজা রাখার সুবিধার জন্যই ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 08:58 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

করাচি, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫এর সেপ্টেম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই মোহাম্মদ ইউসুফ খুবই ধর্মপ্রাণ। নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখতেও ভুল হয় না। আগামী সেপ্টেম্বরে পবিত্র রমজান মাসের সময় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। রোজা রাখার সুবিধার জন্যই ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন ইউসুফ। "ইউসুফ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে না রাখার অনুরোধ জানিয়েছে। কারণ রমজানের সময় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটা। এই মাসে সে খেলতে চাইছে না। আমরা তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তাকে দলে রাখছি না"--- ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো'কে জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিটির একটি ঘনিষ্ঠ সূত্র। একের পর এক বিতর্কে জর্জরিত পাকিস্তান ক্রিকেটের জন্য এটা নিঃসন্দেহে বিশাল দুঃসংবাদ। গত এক বছরে ওয়ানডেতে ইউসুফের পারফরম্যান্স এক কথায় দুর্দন্ত। এই সময়ে প্রায় ৭০ গড়ে ১১০০-রও বেশি রান করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে না পাওয়ায় তাই বড় এক ধাক্কাই খেতে হলো পাকিস্তান দলকে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৫৫ঘ.