লন্ডন, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরকার ছিল খুব ভালো একটা সূচনা। হয়েছে উল্টোটা। বৃহস্পতিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ পর্যন্ত ৭৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ইয়ান বেল (১৯৯) আর কেভিন পিটারসেনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৯৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন শুরু করে আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে। প্রথম ব্রেক থ্রু'র জন্য ইংল্যান্ডকে মাত্র দু' ওভার অপেক্ষায় রাখেন জেমস অ্যান্ডারসন। ইয়ান বেলকে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক স্মিথ (৮)। তারপর খুব অল্প সময়ের মধ্যে রায়ান সাইডবটম আর স্টুয়ার্ট ব্রডও মাতেন সাফল্যের আনন্দে। হাশিম আমলা (৬) ব্রডের বলে কট বিহাইন্ড, ক্যালিসও চট জলদি তাকে অনুসরন করেন সাইডবটমের বলে স্ট্রাউসকে ক্যাচ দিয়ে। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৩ উইকেটে ৪৭। নিল ম্যাকেঞ্জি (৩৫*) আর অ্যাশওয়েল প্রিন্স (২০) এরপর মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮২৮ ঘ.
bdnews24