২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের কব্জিতে অস্ত্রোপচার

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সময় দলকে নেতৃত্ব দিতে পারেননি রিকি পন্টিং। কারণ কব্জির চোট। গত ২৯ জুন গ্রেনাডায় তৃতীয় ওয়ানডের সময় কব্জিতে ব্যথা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সোমবার সেখানে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

মেলবোর্ন, ৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার সময় দলকে নেতৃত্ব দিতে পারেননি রিকি পন্টিং। কারণ কব্জির চোট। গত ২৯ জুন গ্রেনাডায় তৃতীয় ওয়ানডের সময় কব্জিতে ব্যথা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সোমবার সেখানে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে পন্টিংকে। আগামী মাসে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার হোম সিরিজ। এর পর সেপ্টেম্বরে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুটো সিরিজেই অধিনায়ককে পাওয়ার আশা করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেজন্যই সময় নষ্ট না করে দেশে ফিরেই অস্ত্রোপচার করিয়েছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপা জয়ী দলের অধিনায়ককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪৫ঘ.