করাচি, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অজন্তা মেন্ডিসের প্রথম ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বীরেন্দর শেবাগ স্টাম্পড আর সেই থেকেই ভারতের স্বপ্নভঙ্গের শুরু। শেবাগের ৩৬ বলে ১২ টি চারে ৬০ রানের ইনিংস শেষ হওয়ার পর অধিনায়ক ধোনি ছাড়া আর কেউ মেন্ডিস-জাদুর জবাব খুঁজে না পাওয়ায় ৩৯.৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গেছে ভারত। যার অর্থ ১০০ রানে ম্যাচ জিতে চতুর্থবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এর আগে সনাৎ জয়াসুরিয়ার ১১৪ বলে ১২৫ রানের ইনিংসের সুবাদে ৪৯.৫ ওভারে ২৭৩ রানে অলআউট হয়েছিল গত আসরের চ্যাম্পিয়নরা। ভারত যে ২৭৪ রানের জয়ের লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারলো না তার সবচেয়ে বড় কারণ মেন্ডিস। ৮ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। দু'টি উইকেট পেয়েছেন চামিন্ডা ভাস (২/৫৫)। বাকি উইকেট দুটি মুরালিধরন আর কুলাসেকারার।
শেবাগকে সাঙ্গাকারার ক্যাচ বানানোর দু'বল পর যুবরাজকেও (০) বোল্ড করে দেন মেন্ডিস। তারপরও স্বস্তি পাননি ভারতীয় ব্যাটসম্যানরা। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে সুরেশ রায়না (১৬) আর রোহিত শর্মাকেও (৩) প্যাভিলিয়নে ফিরিয়ে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন ডান হাতি এই স্লো মিডিয়াম পেসার কাম স্পিনার। ১ উইকেটে ৭৬ থেকে ৫ উইকেটে ৯৭ হয়ে যাওয়া ভারত পরাজয়ের দ্বারপ্রান্তে এসেও দাঁড়িয়েছে তার কারণেই। নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ইরফান পাঠান (২) আর আরপি সিংকেও (০) ফিরিয়ে দেন প্রতিরোধ গড়ার কোনো সুযোগ না দিয়ে। শেবাগের ঝড় থামার পর সে অর্থে প্রতিরোধ গড়েছেন একজনই। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৯ রান করার পর তাকে উইকেটের পেছনে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিতে বাধ্য করে প্রতিরোধের সেই দেয়াল ভাঙ্গেন চামিন্ডা ভাস।
এর আগে জয়াসুরিয়ার ২৭তম ওয়ানডে সেঞুরি আর তিলকরতে
bdnews24