২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে হেরে ফিকে হয়ে গেল পাকিস্তানের ফাইনাল স্বপ্ন

ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে পাকিস্তান। রোববার এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে তারা ৬৪ রানে হেরেছে শ্রীলঙ্কা। গ্র"প পর্ব থেকে তারা কোনো পয়েন্ট নিয়ে আসেনি, তারপর এই হারে ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল পাকিস্তান। অন্যদিকে গ্র"প থেকে ২ পয়েন্ট নিয়ে আসা শ্রীলঙ্কা এই জয়ে নিজেদের পয়েন্ট নিয়ে গেল ৪এ। ভারতের পয়েন্টও ৪। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই পয়েন্ট শূন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

করাচি, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে পাকিস্তান। রোববার এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে তারা ৬৪ রানে হেরেছে শ্রীলঙ্কা। গ্র"প পর্ব থেকে তারা কোনো পয়েন্ট নিয়ে আসেনি, তারপর এই হারে ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল পাকিস্তান। অন্যদিকে গ্র"প থেকে ২ পয়েন্ট নিয়ে আসা শ্রীলঙ্কা এই জয়ে নিজেদের পয়েন্ট নিয়ে গেল ৪এ। ভারতের পয়েন্টও ৪। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই পয়েন্ট শূন্য। ৩০২ রান তাড়া করতে নেমে চামিন্ডা ভাসের করা ইনিংসের প্রথম বলেই সালমান বাট বোল্ড! এই ধাক্কা থেকে বেরিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা আর জাগাতে পারেনি পাকিস্তান। যদিও শেষপর্যন্ত অলআউট হয়নি তারা, কিন্তু পুরো ওভার ব্যাট করেও রান করতে পেরেছে ৯ উইকেটে ২৩৮। ব্যবধানটা কমিয়ে আনার কৃতিত্ব মেজবাহ'র, যিনি ৪৭তম ওভারে আউট হওয়ার আগে ৭০ বলে করেছেন ৭৬। এর বাইরে অন্য দুই উল্লেখযোগ্য স্কোরার শোয়েব মালিক এবং ইউনিস খান, তারা দুজন করেছেন যথাক্রমে ৫২ ও ৪৭ রান। শ্রীলঙ্কার সেরা বোলার স্লো মেন্ডিস, যিনি তার স্লো মিডিয়ামে ৪৭ রানে ৪ উইকেট নিয়ে নিশ্চিত করেছেন দলের জয়। এর আগে ৩৯তম জন্মদিনের ঠিক আগের দিন জ্বলে উঠতে পারেননি সনাৎ জয়াসুরিয়া। মাত্র ৮ রান করে সোহেল তানভিরের বলে 'মাতারা হারিকেন' এলবিডব্লু! তবে পঞ্চম ওভারে জয়াসুরিয়াকে হারানোর ধাক্কা শ্রীলঙ্কাকে বুঝতেই দেননি কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের সঙ্গে সেঞ্চুরির সুখস্মৃতি রোমন্থন করতে, করতেই আবারো সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তার ১১২ রানের দারুণ আরেকটি ইনিংসের সুবাদে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কানদের সূচনা মোটেও ভালো হয়নি। তবে দলীয় ২২ রানে জয়াসুরিয়াকে হারানোর পর কুমার সাঙ্গাকারার সঙ্গে মাহেলা জয়াবর্ধনের ৪০ রানের জুটি শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে। জুটিটা যখন একটু, একটু করে জমে যাচ্ছে ঠিক তখনই তানভিরের আবার আঘাত। এবার তার শিকার জয়াবর্ধনে। ২৯ রান করা শ্রীলঙ্কার অধিনায়ককে মিসবাহ-উল হকের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন তানভির। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে জয়াবর্ধনের দল তখন কিছুটা অস্বস্তিতে। কিন্তু চামারা কাপুগেদেরাকে নিয়ে ৮৮ এবং চামারা সিলভার সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কান শিবিরে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি তিন শ' ছাড়ানো সংগ্রহের ভিতও গড়ে দিয়েছেন সাঙ্গাকারা। দুটি করে চার ও ছক্কায় ৪৩ রান করা (৫৮ বলে) কাপুগেদেরা ইউনিস খানের হাতে ক্যাচ তুলে দেয়ার মাধ্যমে প্রথম ওয়ানডে উইকেট উপহার দিয়েছেন মনসুর আমজাদকে। আর ৫টি বাউন্ডারিতে ৪৬ রান করা সিলভাকে কট বিহাইন্ড করেছেন তানভির। তবে এই দু জনের বিদায় সাঙ্গাকারাকে দমাতে পারেনি। ৯৬ বলে নবম ওয়ানডে সেঞ্চুরিতে ঠিকই পৌঁছে গেছেন তিনি। শেষ পর্যন্ত তাকে বোল্ড করে পাকিস্তানকে কিছুটা স্বস্তি দিতে পেরেছেন তানভির। ১১০ বলে ১১২ রানের দারুণ ইনিংসটা সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও একটি ছক্কায়। সাঙ্গাকারা আউট হওয়ার পর তিন শ' করার ব্যাপারে খানিকটা দুশ্চিন্তায় ছিল শ্রীলঙ্কা। তবে সেই শঙ্কা দূর হয়ে গেছে থিলান তুষারার ব্যাটের ঝড়ে। তার ২০ বলে দুটি চার ও একটি ছক্কায় ২৮ রানের 'ক্যামিও' ইনিংসের জন্যই তিন শ'র ওপরে যেতে সমস্যা হয়নি শ্রীলঙ্কার। তুষারাকে ওয়াহাব রিয়াজের ক্যাচে পরিণত করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম বারের মতো ৫ উইকেট শিকারের আনন্দে মেতে উঠেছেন তানভির। তার ৪৮ রানের বিনিময়ে নেয়া ৫ উইকেটের জন্যই আরো বড় স্কোর গড়তে পারেনি শ্রীলঙ্কা। তারপরও পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটাই শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ডটা ছিল ২০০৪এর অক্টোবরে, লাহোরে করা ৬ উইকেটে ২৯৩ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১৮ঘ.