ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নাঈম ইসলামের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ 'এ' দল। মঙ্গলবার ডাবলিনে তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে জুনায়েদ সিদ্দিকীর নেতৃত্বাধীন দলটি ৭ উইকেটে তুলেছে ১৯৩ রান। আগেরদিন মাহবুবুল আলম রবীনের বিধ্বংসী বোলিংয়ে আইরিশরা গুটিয়ে গিয়েছিল মাত্র ১৫৯ রানে। নাঈম ১০০ রান করে অপরাজিত আছেন। এরপরে বলার মতো রান আর একজনেরই। তিনি সোহরাওয়ার্দী শুভ, করেছেন ৩৮ রান। এছাড়া অন্য ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২৫৫ঘ.
bdnews24