ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মাহবুবুল আলম রবীনের বিধ্বংসী বোলিংয়ে আয়ারল্যান্ড সফরের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ 'এ' দলের। ডাবলিনে সোমবার থেকে আয়ারল্যান্ড 'এ' দলের বিপে শুরু তিনদিনের ম্যাচে এই পেসার ৫৭ রানে নিয়েছেন ৫ উইকেট। সুবাদে প্রথমদিনের চা বিরতির পরপরই আইরিশ 'এ' দলের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৫৯ রানে।
৬ রানে প্রথম উইকেট হারানোর পর স্টারলিংকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করেছেন ওপেনার স্ট্রাইডম। আর এটাই আইরিশদের ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপ। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৪১ রান এসেছে স্ট্রাইডমের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন থম্পসন। বাংলাদেশ 'এ' দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আরাফাত সানি ও নাঈম ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২২০ঘ.
bdnews24