ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সংযুক্ত আরব আমিরাত একদিনের আন্তর্জাতিক ম্যাচই খেলে কালেভদ্রে। ২০০৪ সালের এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে খেলা এই দলটির সঙ্গে যেকোনো পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের শেষ দেখা হয়েছিল অবশ্য আরও অনেক আগে, ১৯৯৬ সালের এসিসি ট্রফির ফাইনালে।
তাদের হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ পরের এক যুগে এগিয়েছে অনেকদূর। আর আমিরাত রয়ে গেছে সেখানেই, যেখানে এখনো তাদের এসিসি ট্রফি নামের বাছাইপর্ব খেলে এশিয়া কাপে আসার ছাড়পত্র পেতে হয়। এক যুগ পর মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আমিরাতের সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশের। এমন একটা দলের বিপে ম্যাচ যেহেতু, তাই স্বাভাবিক হিসাবে জয় দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু হওয়ার কথা বাংলাদেশের।
আর এই ম্যাচে জয় মানেই দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত মোহাম্মদ আশরাফুলের দলের। 'এ' গ্র"পে পরের দিনই শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। তবে প্রথম ম্যাচ জিতলে ওই ম্যাচের হারেও কিছু এসে যাবে না। সেেেত্র দ্বিতীয় রাউন্ডে গিয়ে 'বি' গ্র"প থেকে উঠে আসা দুই দলের প্রত্যেকের মুখোমুখি হবে। এমনকি খেলতে হবে শ্রীলঙ্কার সঙ্গেও। আর 'বি' গ্রপ থেকে ভারত ও পাকিস্তানের উঠে আসা তো নিশ্চিতই। ওই গ্র"পের তৃতীয় দলটার নাম যে হংকং! তাদের মতো আমিরাতেরও প্রথম পর্ব থেকেই ঝরে পড়া নিশ্চিত বলেই ধরে রেখেছেন সবাই।
অলৌকিক কিছু না ঘটলে এর ব্যতিক্রম হয় না সাধারণত। ২০০৪ সালে কলম্বোয় অনুষ্ঠিত এর আগের এশিয়া কাপেও যেমন বাংলাদেশের গ্র"পে পড়েছিল হংকং। তাদের বিপে ১১৬ রানের জয় দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশের এশিয়া কাপ অভিযান এবং ওই ম্যাচ জিতেই পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র। এবারো সেরকম কিছুরই আশায় আছে বাংলাদেশ।
আমিরাতের এই দলে ওয়ানডে খেলার অভিজ্ঞতাই আছে মাত্র তিনজন ক্রিকেটারের। এমন দলের বিপে খেলতে নামার আগে আশরাফুল তো বলেই দিয়েছেন, "আমরা ওদের চেয়ে অনেক শক্তিশালী দল।" আর বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্স আগেরদিনই ঘোষণা করে দিয়েছেন, "আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে এই ম্যাচ না জেতার কোনো কারণ নেই।" সর্বোপরি এই ম্যাচ জিতলে বাংলাদেশের জয়খরাও কাটে আপাতত। ২০০৭ সালে ওয়েষ্ট ইন্ডিজ বিশ্বকাপে দণি আফ্রিকা বধের পর টানা ১৪ ম্যাচ হারা বাংলাদেশ জয়ের মুখ দেখেছিল গত মার্চে। দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আবার সাত ম্যাচে টানা হার।
একযুগ পর আরব আমিরাতকে পেয়ে অনেকদিন পর আরেকটা জয়ের মুখই বোধহয় দেখতে যাচ্ছে বাংলাদেশ। অলৌকিক কিছু না আবার ঘটে যায়, এজন্য 'বোধহয়' শব্দের ঢালটা রেখে দিতে হচ্ছে।
একাদশ ঘোষিত হবে ম্যাচের ঠিক আগে। সোমবার অবশ্য জানিয়ে দেয়া হয়েছে ১২ জনের নাম, তাতে নেই শাহরিয়ার নাফীস, খুব সম্ভব তার জায়গা নিচ্ছেন নাজিমউদ্দিন। নাফীস তো থাকছেনই না, ঘোষিত ১২ জনের দলে না থাকা অন্য দুজন হচ্ছেন মেহরাব জুনিয়র এবং মোশাররফ রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24