২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের নিষেধাজ্ঞা কমে ১৮ মাস

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাস্তি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। সাবেক ক্রিকেটারদের অনেকেই বলেছিলেন, ৫ বছরের নিষেধাজ্ঞাটা বড় কঠিন সাজা হয়ে গেছে শোয়েব আখতারের জন্য। একই ধারণা থেকে পিসিবির আপিল ট্রাইবুনাল শাস্তি লাঘবের ব্যবস্থাও নিয়েছে। শনিবার 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'--এর নিষেধাজ্ঞার মেয়াদ ১৮ মাস করে দিয়েছে ট্রাইবুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

করাচি, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাস্তি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। সাবেক ক্রিকেটারদের অনেকেই বলেছিলেন, ৫ বছরের নিষেধাজ্ঞাটা বড় কঠিন সাজা হয়ে গেছে শোয়েব আখতারের জন্য। একই ধারণা থেকে পিসিবির আপিল ট্রাইবুনাল শাস্তি লাঘবের ব্যবস্থাও নিয়েছে। শনিবার 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'--এর নিষেধাজ্ঞার মেয়াদ ১৮ মাস করে দিয়েছে ট্রাইবুনাল। করাচিতে এক সংবাদ সম্মেলনে পিসিবি আপিল ট্রাইবুনালের প্রধান বিচারপতি আফতাব ফারুক জানিয়েছেন তিন সদস্যের ট্রাইবুনাল এ সিদ্ধান্ত নিয়েছে কারও দ্বারা প্রভাবিত না হয়েই, 'বোর্ড বা অন্য কারো তরফ থেকে কোনো চাপ ছাড়া সর্বসম্মতিক্রমেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।' নিষেধাজ্ঞার মেয়াদ কমলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একই সঙ্গে গত এপ্রিলে যে তার ৭০ লাখ রুপি জরিমানা হয়েছিল তা কমবে কিনা এ বিষয়ে কিছু ট্রাইবুনাল কিছু জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৫৫ঘ.