২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ 'এ' র কাছে হেরে গেল জাতীয় দল

ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির শুরুটা ভালো হলো না মোহাম্মদ আশরাফুলের দলের। মঙ্গলবার মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন-রাতের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

মিরপুর, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতির শুরুটা ভালো হলো না মোহাম্মদ আশরাফুলের দলের। মঙ্গলবার মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন-রাতের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের কাছে ৫ উইকেটে হেরে গেছে তারা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আশরাফুল। কিন্তু রাকিবুল হাসান ছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭.৫ ওভারে মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জাতীয় দল। অবশ্য রাকিবুলের ৫২-র পাশাপাশি মেহরাব জুনিয়র ৩১, মুশফিকুর রহিম ২৫, মাশরাফি ২৪ আর অধিনায়ক আশরাফুল ১৬ রান না করলে হয়তো আরো বড় লজ্জাই বরণ করতে হতো সিনিয়রদের। জবাবে ধীমান ঘোষের অপরাজিত ৭৩ আর নাঈম ইসলামের অপরাজিত ৩৯ রানের সুবাদে ৩৯.১ ওভারেই ৫ উইকেটে ১৯৫ রান করে ফেলে জুনায়েদ সিদ্দিকির নেতৃত্বাধীন 'এ' দল। ডলার মাহমুদ আর মাশরাফি বিন মুর্তজা দুটো করে উইকেট নিয়ে এক পর্যায়ে ম্যাচটাকে বেশ জমিয়ে তুলেছিলেন। মাত্র ৯৫ রানে ৫ উইকেট হারিয়েছিল 'এ' দল। তারপরও ধীমান-নাঈমের নৈপুন্যে জিতে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসি/২২৫০ ঘ.