অ্যান্টিগা, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শনিবার ম্যাচের দ্বিতীয় দিন ৭ উইকেটে ৪৭৯ রান তুলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করার পর থেকে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ করেছে ৪ উইকেটে ২৫৫। তৃতীয় দিনে আউট হয়েছেন শুধু রামনরেশ সারোয়ান (৬৫), অথচ রান হয়েছে মাত্র ১৩০! রান এত কম হওয়ার কারণ আগের রাতের প্রবল বৃষ্টি। রোববার সকালেও এক পশলা বৃষ্টি হওয়ায় চা বিরতির আগে কোনো খেলাই হয়নি।
খেলা কখন শুরু হবে --- দু দলের খেলোয়াড়রা যখন এ অপেক্ষায় স্টুয়ার্ট ম্যাকগিল তখনই জানিয়ে দেন, এ ম্যাচের পর আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থাকছেন না। আউটফিল্ড মোটামুটি শুকানোর পর খেলা শুরু হলো। বল করার সুযোগ পেলেন ম্যাকগিল। আগের টেস্টের মতো নি
bdnews24