২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে ঢাকা

সকাল থেকে বৃষ্টির উপদ্রবে খেলা হওয়া নিয়েই ছিল সংশয়। তবে দুপুরের পর রোদ ওঠায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়িয়েছে। সোমবার সিলেট স্টেডিয়ামে টোয়েন্টি-টোয়েন্টির উত্তেজনা ছড়ানো এই ২০ ওভারের ম্যাচে বরিশাল জেলাকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা জেলা। মঙ্গলবার রংপুর এবং নারায়ণগঞ্জের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে ২৮ মে ফাইনালে মুখোমুখি হবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সকাল থেকে বৃষ্টির উপদ্রবে খেলা হওয়া নিয়েই ছিল সংশয়। তবে দুপুরের পর রোদ ওঠায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল মাঠে গড়িয়েছে। সোমবার সিলেট স্টেডিয়ামে টোয়েন্টি-টোয়েন্টির উত্তেজনা ছড়ানো এই ২০ ওভারের ম্যাচে বরিশাল জেলাকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা জেলা। মঙ্গলবার রংপুর এবং নারায়ণগঞ্জের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে ২৮ মে ফাইনালে মুখোমুখি হবে তারা। টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ফজলের হ্যাটট্টিকে নির্ধারিত ২০ ওভারে ১১১ রানের বেশি তুলতে পারেনি। বিজয়ী দলের ফাইয়াজ করেছেন সর্বোচ্চ ৩৬ রান। বরিশালের ফজল হ্যাটট্টিকসহ ১৮ রানে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া পিয়ার ও মাসুদ নিয়েছেন দুটো করে উইকেট। ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নামা বরিশালকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল মাঈদুল আলম সুরুযের ব্যাটিং। ম্যাচ সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকেই। তার এই ৪৯ বলের ইনিংসে আছে তিনটি করে বাউন্ডারি ও ছক্কার মার। কিন্তু তিনি আউট হওয়ার পর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকা বরিশাল ১৯.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায়। ঢাকার আল-আমিন ১৩ রানে নিয়েছেন দুই উইকেট। হারলেও বরিশালের জন্য সান্ত্বনা হয়ে থাকছে মাঈদুল আলমের ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.