কিংস্টন, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কিংস্টন টেস্ট জয়ের জন্য আর মাত্র ৪ উইকেট চাই অস্ট্রেলিয়ার। ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা খুব কঠিন। তাদের প্রয়োজন আরো ১৭০ রান। সোমবার শেষ দিনে ২৮৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১১৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট।
১ উইকেটে ৪৬ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের এমন দুরবস্থার জন্য দায়ী ব্রেট লি ও স্টুয়ার্ট ক্লার্ক। দুই নতুন বলের বোলারের তোপেই জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। আগের দিন পার্চমেন্টের উইকেট নেয়া ক্লার্ক ফিরিয়ে দিয়েছেন ডেভন স্মিথ (২৮), প্রতিপক্ষের অধিনায়ক রামনরেশ সারওয়ান (১২) ও ডুইন ব্রাভোকে (০)। রুনাকো মর্টন (৯) ও প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করা শিবনারায়ণ চন্দরপলের (১১) উইকেট দুটো লি'র। মধ্যাহ্ন বিরতির সময় দীনেশ রামদিন ২২ ও ড্যারেন সামি ১৩ রানে অপরাজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১৫ঘ.
bdnews24