২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানেসারের ঘুর্ণিতে জয় দেখছে ইংল্যান্ড

মন্টি পানেসারের দারুণ বোলিংয়ে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এখন জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। মাত্র ৩৭ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১১৪ রানেই গুটিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 05:09 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ম্যানচেস্টার, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্টি পানেসারের দারুণ বোলিংয়ে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে এখন জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। মাত্র ৩৭ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১১৪ রানেই গুটিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে ১৭৯ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের তাই জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে চাই মাত্র ২৯৪ রান, এর মধ্যে রোববার তৃতীয় দিনেই ১ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে নিয়েছে তারা। বাকি দুদিনে প্রয়োজন আর মাত্র ২১৮ রান। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৩৮১ ও ১১৪ (হাউ ২৯, মার্শাল ২৮; পানেসার ৬/৩৭, সাইডবটম ২/২৬) ইংল্যান্ড : ২০২ ও ৭৬/১ (কুক ২৮, স্ট্রস অপ. ২৭; ভেট্টোরি ১/৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯২০