২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকান চার্জার্সের আরেকটি পরাজয়

এমনিতে ম্যাচটির কোনো গুরুত্ব ছিল না। আগের দিন কলকাতা নাইটরাইডার্স-দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় আগেভাগেই সেমিফাইনালে উঠে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ, আইপিএল পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে পড়ে থাকা ডেকান চার্জার্সের শেষ চারে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগেই। শুক্রবারের ম্যাচে তাই অঘটন বা বিশেষ কোনো ব্যক্তিগত অর্জনই হতে পারতো চমক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চন্ডিগড়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এমনিতে ম্যাচটির কোনো গুরুত্ব ছিল না। আগের দিন কলকাতা নাইটরাইডার্স-দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় আগেভাগেই সেমিফাইনালে উঠে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ, আইপিএল পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে পড়ে থাকা ডেকান চার্জার্সের শেষ চারে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগেই। শুক্রবারের ম্যাচে তাই অঘটন বা বিশেষ কোনো ব্যক্তিগত অর্জনই হতে পারতো চমক। এর কোনোটাই হয়নি। ডেকান চার্জার্সকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠা উদযাপন করেছে যুবরাজ সিংয়ের দল। ১২ ম্যাচে এটি তাদের নবম জয়। অন্যদিকে ডেকান চার্জার্সের এটি ১২ ম্যাচে দশম পরাজয়। আইপিএল-এ নিজেদের অধিকাংশ ম্যাচের মতো এবারও শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেই হেরেছে ডেকান চার্জার্স। টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৫ রান তোলে তারা। ভিভিএস লক্ষণের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া অ্যাডাম গিলক্রিস্ট করেন ৪২ বলে ৬টি চার আর ১টি ছক্কায় ৫০, হার্শেল গিবস ৩৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৪ আর রোহিত শর্মা ২৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫০। কিন্তু তাদের এই ঝড়ো ইনিংসগুলো ম্লান হয়ে যায় শন মার্শ আর কুমার সাঙ্গাকারার কাছে। এই দুজন উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারেই স্কোরবোর্ডে তুলে দেন ৮৪ রান। তারপর ২৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে আউট হয়ে গেলেও ম্যাচের ৩ বল বাকি থাকতে জিতে যায় পাঞ্জাব। দলের পক্ষে ৪৬ বলে সর্বোচ্চ ৬০ রান করায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শন মার্শ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪২০ ঘ.