২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপদ দূরে ঠেলার লড়াইয়ে রস টেলর

প্রথমে জেমি হাও আর তারপর রস টেলর। ওল্ডট্রাফোর্ড টেস্টে মূলত এ দুজনের ব্যাটিংই এখনো লড়াইয়ে রেখেছে নিউজিল্যান্ডকে। প্রথম দিনের চা বিরতির পর আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়া পর্যন্ত তাদের স্কোর ৪ উইকেটে ২০২ রান । ওপেনার হাও ৬৪ আর টেলর হার না মানা ৬৭ রানের ইনিংস না খেললে হয়তো অল্পতেই গুটিয়ে যেতো সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ম্যানচেস্টার, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- প্রথমে জেমি হাও আর তারপর রস টেলর। ওল্ডট্রাফোর্ড টেস্টে মূলত এ দুজনের ব্যাটিংই এখনো লড়াইয়ে রেখেছে নিউজিল্যান্ডকে। প্রথম দিনের চা বিরতির পর আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হওয়া পর্যন্ত তাদের স্কোর ৪ উইকেটে ২০২ রান । ওপেনার হাও ৬৪ আর টেলর হার না মানা ৬৭ রানের ইনিংস না খেললে হয়তো অল্পতেই গুটিয়ে যেতো সফরকারীরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত লড়াই হয়েছে লর্ডসে হয়ে যাওয়া প্রথম টেস্টের মতো। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮০ রান পেয়ে যায় যায় নিউজিল্যান্ড। সেই পর্যন্ত দাপট ছিল ব্যাটের। তারপর রায়ান সাইডবটমের বোলিংয়ের। বাঁ হাতি এই পেসার পরপর দু ওভারে ফিরিয়ে দেন রেডমন্ড (২৮) আর জেমস মার্শালকে (০)। প্রথমজন বোল্ড আর পরেরজন এলবিডাব্লু। ব্যস, বিনা উইকেটে ৮০ থেকে নিউজিল্যান্ড তখন ২ উইকেটে ৮৬। সফরকারীদের আবার ঘুরে দাঁড়ানোর প্রয়াসে নেতৃত্ব দিচ্ছিলেন জেমি হাও। জেমস অ্যান্ডারসন তাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্সের হয়ে মাঠ কাঁপানো ম্যাককালামের ব্যাটে ঝড়ের ইঙ্গিত ছিল, ১০ বলে একটি চার ও একটি ছক্কায় ১১ রান করার পর তাকে ফেরালেন পানেসার। একটু পরে ফ্লিন মাঠ ছাড়লেন রিটায়ার্ড হার্ট হয়ে। ১২৩ রানে চতুর্থ উইকেট হারানো নিউজিল্যান্ড তখন বিরাট বিপদে। জ্যাকব ওরামকে (২২*) নিয়ে সে বিপদ অনেকটাই কাটিয়ে উঠেছেন রস টেলর। নিউজিল্যান্ড দল : জেমি হাও, অ্যারন রেডমন্ড, জেমস মার্শাল, রস টেলর, ড্যানিয়েল ফ্লিন, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টোরি, ক্রিস মার্টিন, কাইল মিলস ও ইয়েইন ও'ব্রায়েন। ইংল্যান্ড দল : অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যালস্টেয়ার কুক, মাইকেল ভন, কেভিন পিটারসেন, ইয়ান বেল, পল কলিংউড, টিম অ্যামব্রোস, স্টুয়ার্ট ব্রড, রায়ান সাইডবটম, মন্টি পানেসার ও জেমস অ্যান্ডারসন। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২২১৪ ঘ.