২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সামনে আবার অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ

ক্রিকেট-রাজত্বের রাজা অস্ট্রেলিয়ার পতনের ধ্বণি অনেকেই শুনতে শুরু করেছেন। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তো গেছেই, টেস্ট ক্রিকেটেও রিকি পন্টিংয়ের দলের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা। সুযোগটা ইংল্যান্ডের সামনেও এই এলো বলে! ২০০৯ সালের জুন মাসেই ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

লন্ডন, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেট-রাজত্বের রাজা অস্ট্রেলিয়ার পতনের ধ্বণি অনেকেই শুনতে শুরু করেছেন। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান তো গেছেই, টেস্ট ক্রিকেটেও রিকি পন্টিংয়ের দলের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা। সুযোগটা ইংল্যান্ডের সামনেও এই এলো বলে! ২০০৯ সালের জুন মাসেই ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া। সোমবার অ্যাশেজ সিরিজের এ আসরের দিনপঞ্জি ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এ সফরে ৫টি টেস্ট, ৭টি ওয়ানডে ও ২টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আপাতত প্রশ্ন একটাই