২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে হারিয়েছে যুবরাজের দল

শন মার্শ, সারোয়ান, যুবরাজ সিং, মাহেলা জয়াবর্ধনেদের কাছে ১২৭ রানের জয়ের লক্ষ্য খুব বেশি পাত্তা পাওয়ার কথা নয়। পায়ওনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ সোমবারের একমাত্র ম্যাচে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পিযূষ চাওলা (৩/২৫), শ্রীশান্ত (২/১৬), ইরফান পাঠান (১/১৩) আর ভিআরভি সিং (১/৩৩)-এর বোলিংয়ের পর ব্যাট হাতে শন মার্শ (৩৯), সারোয়ানদের (৩১) সাফল্যই জয় এনে দেয় তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 03:20 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ব্যাঙ্গালোর , ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শন মার্শ, সারোয়ান, যুবরাজ সিং, মাহেলা জয়াবর্ধনেদের কাছে ১২৭ রানের জয়ের লক্ষ্য খুব বেশি পাত্তা পাওয়ার কথা নয়। পায়ওনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ সোমবারের একমাত্র ম্যাচে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পিযূষ চাওলা (৩/২৫), শ্রীশান্ত (২/১৬), ইরফান পাঠান (১/১৩) আর ভিআরভি সিং (১/৩৩)-এর বোলিংয়ের পর ব্যাট হাতে শন মার্শ (৩৯), সারোয়ানদের (৩১) সাফল্যই জয় এনে দেয় তাদের। এর আগে টস জিতে ফিল্ডিং নেয়ার সুফল বলতে গেলে হাতেনাতেই পেয়ে যান যুবরাজ সিং। প্রথম ওভারেই শ্রীশান্তের বলে ওয়াসিম জাফর (০) কট বিহাইন্ড, পরের বলে ক্যামেরন হোয়াইট (০) বোল্ড। সেখানেই শেষ নয়। চতুর্থ ওভারে জ্যাক ক্যালিসও রান আউট! ওভাবে ১ রানে ২ আর ১৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স। অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ৫১ বলে ৯টি চার আর ১টি ছক্কায় ৬৬ আর বিরাট কোহলির ৩৬ বলে ৩৪ রানের বাইরে দলের আর কেউ দু অঙ্কেও পৌঁছাতে না পারায় ১৯.২ ওভারে মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায় তারা। পিযূষ চাওলা , শ্রীশান্ত , ইরফান পাঠান, ভিআরভি সিংদের বোলিংকে ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জ জানাতে না পারলেও পাঞ্জাবের ব্যাটসম্যানরা কিন্তু ম্যাচটাকে কখনোই জমতে দেয়নি। ৫.৩ ওভারে ৫০ আর ১২.১ ওভারেই ১০০ রান তুলে ফেলায় জয় একরকম নিশ্চিত হয়ে যায় বেশ আগেই। প্রভীন কুমার (২/২২) আর জহির খান (২/২৯) দুটি করে উইকেট নিয়ে ম্যাচে খানিকটা উত্তেজনার আবহ আনতে পেরেছিলেন। ব্যস, ওই পর্যন্তই। যুবরাজ (১) আর হোপস (৫)-এর ব্যর্থতা ঢেকে জয় এনে দেয়ার কাজ অনায়াসেই সেরে ফেলেন জয়াবর্ধনে (১৭*) এবং ইরফান পাঠান (১৭*)। ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স : রাহুল দ্রাবিড়, ওয়াসিম জাফর, বিরাট কোহলি, ক্যামেরন হোয়াইট, জ্যাক ক্যালিস, মিসবাহ্-উল হক, দেবরাজ পাতিল, প্রভীন কুমার, জহির খান, ডেল স্টেইন, অনিল কুম্বলে। কিংস ইলেভেন পাঞ্জাব : শন মার্শ, জেমস হোপস, রামনরেশ সারোয়ান, যুবরাজ সিং, মাহেলা জয়াবর্ধনে, ইরফান পাঠান, পিযূষ চাওলা, উদয় কাউল, গগনদ্বীপ সিং, শ্রীশান্ত, ভিআরভি সিং। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৫৫ ঘ.