২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনশেষেই ফলাফলের সম্ভাবনা

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জিপি-বিসিবি একাডেমী দলের টপ অর্ডার ব্যাটিং। প্রথম ইনিংসে ১৯২ রানের পর পাকিস্তান একাডেমী দলের বিপে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে তাদের অবস্থা ৫ উইকেটে ১৪৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ জিপি-বিসিবি একাডেমী দলের টপ অর্ডার ব্যাটিং। প্রথম ইনিংসে ১৯২ রানের পর পাকিস্তান একাডেমী দলের বিপে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে তাদের অবস্থা ৫ উইকেটে ১৪৪। এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪১ রানে। পিছিয়ে থেকে শুরু করা স্বাগতিকরা মাত্র ৯৫ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় দিনশেষেই উঁকি দিয়েছে ফলাফলের সম্ভাবনা। যেখানে পাল্লাটা বেশি হেলে আছে পাকিস্তানের দিকেই। দ্বিতীয় ইনিংসে ৫১ রানের সূচনা ভালো কিছুর ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু এরপরেই আবার খেই হারানো ব্যাটিং স্বাগতিক দলের। জহুরুল ইসলাম অমির (২২) পর অন্য ওপেনার ফরহাদ হোসেনও থাকেননি বেশিণ। তিনি আউট হয়ে যান ৪০ রান করে। ২৫ রান করে মুশফিকুর রহিমেরও বিদায়ে এখন দলকে বিপর্যয় থেকে টেনে তোলার দায়িত্ব বর্তেছে শামসুর রহমান শুভ (২২*) ও নাসির হোসেনের (১*) কাঁধে। পাকিস্তানের হয়ে দুটো করে উইকেট নিয়েছেন আনোয়ার আলী ও ইয়াসির শাহ। এর আগে পাকিস্তানের ইনিংসে একটাই ফিফটি। করেছেন আসাদ শফিক (৫০)। ৫ উইকেটে ১৪১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান আর একশ' রান যোগ করে বাকি উইকেটগুলো হারায়। স্বাগতিক দলের দুই নতুন বলের বোলার মাহবুবুল আলম ও সাজিদুল ইসলাম এবং অফস্পিনার ফরহাদ হোসেন নিয়েছেন দুটো করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.