২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মে শুরু সুপার লিগ

কথা ছিল বাংলাদেশ দল পাকিস্তান থেকে ফিরলেই মাঠে গড়াবে চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। কিন্তু সহসাই তা হচ্ছে না। সেটা আরো দুই সপ্তাহেরও বেশি পিছিয়ে গেছে। এখন সুপার লিগ শুরুর সম্ভাব্য তারিখ ৯ মে। 'সম্ভাব্য' কারণ ক্রিকেট কমিটি অফ অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, দুয়েকদিন এদিক-সেদিকও হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কথা ছিল বাংলাদেশ দল পাকিস্তান থেকে ফিরলেই মাঠে গড়াবে চলতি মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ। কিন্তু সহসাই তা হচ্ছে না। সেটা আরো দুই সপ্তাহেরও বেশি পিছিয়ে গেছে। এখন সুপার লিগ শুরুর সম্ভাব্য তারিখ ৯ মে। 'সম্ভাব্য' কারণ ক্রিকেট কমিটি অফ অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপু জানিয়েছেন, দুয়েকদিন এদিক-সেদিকও হতে পারে। এতোদিন পিছিয়ে যাওয়ায় পাকিস্তান ফেরত জাতীয় দলের ক্রিকেটাররা লম্বা বিশ্রামই পাচ্ছেন। আর সুপার লিগ মে মাসের দ্বিতীয় সপ্তাহে চলে যাওয়ার কারণ, "গ্রামীণফোন একাডেমী কাপ চলবে ৬ মে পর্যন্ত। প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দলের বেশ কিছু ক্রিকেটারও এই একাডেমী কাপে খেলছে। ক্লাবগুলো যাতে পুরোশক্তির দল নামাতে পারে, সেজন্যই আমরা ওই সময়ে সুপার লিগ শুরু করতে চাইছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.