মুম্বাই, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের অতিমানবীয় ইনিংসের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল তার দল। তবে রাহুল দ্রাবিড়ের ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স রোববার ঠিক পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে তারা ৫ উইকেটে। অবশ্য ইনজুরির জন্য টেন্ডুলকার খেলতে পারেননি। তার অনুপস্থিতে টস জিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করেছিল মুম্বাই ইন্ডিয়ানস। জবাবে মূলত মার্ক বাউচারের ১৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৩৯ রানের ইনিংসটির সুবাদে দু'বল বাকি থাকতেই লক্ষ্যে পেীঁছে যায় ব্যাঙ্গালোর রয়েল চ্যালেঞ্জার্স (১৬৬/৫)।
মাত্র ৩৯ রানের ইনিংস কীভাবে জয়ের মূল কৃতিত্ব পায়
bdnews24