২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু বিসিবি অনুর্ধ্ব-১৫ দলের

ওয়েষ্ট ইন্ডিজে ক্লিকো ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে জয় দিয়েই শুরু করেছে বিসিবি অনুর্ধ্ব-১৫ দল। শনিবার বার্বাডোজের ব্রিজটাউনে পুলিশ ষ্পোর্টস ক্লাব মাঠে তারা ৯ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড অনুর্ধ্ব-১৫ দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়েষ্ট ইন্ডিজে ক্লিকো ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে জয় দিয়েই শুরু করেছে বিসিবি অনুর্ধ্ব-১৫ দল। শনিবার বার্বাডোজের ব্রিজটাউনে পুলিশ ষ্পোর্টস ক্লাব মাঠে তারা ৯ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ড অনুর্ধ্ব-১৫ দলকে। আগে ব্যাট করে নেদারল্যান্ড ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে মাত্র ৯৫ রান। ২৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের খাজা খাইরুদ্দিন এই ম্যাচের সফলতম বোলারই শুধু নয়। ম্যান অফ দি ম্যাচও হয়েছে বিসিবি দলের এই কিশোর। এছাড়া আসিফ নিয়েছে ১২ রানে ২ উইকেট। জবাবে নাজিফের (৩২) উইকেটটি হারিয়ে ২০.৫ ওভারেই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করেছে আহমেদুল কবীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.