ঢাকা, ১৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন একাডেমী কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান একাডেমী দল। একই সঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা একাডেমী দলও। তাদেরকে ৮৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। সর্বোচ্চ ৭৪ রান করা আলী শেজাদ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এছাড়া অধিনায়ক খালিদ লতিফের (৫১) ব্যাট থেকে এসেছে ফিফটি। জবাব দিতে নামা প্রোটিয়া একাডেমী ৪৪.৪ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের ইয়াসির ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৫ঘ.
bdnews24