২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার পোর্ট অফ স্পেনে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩০.৩ ওভারে ৫ উইকেটে ১১২ রান তোলার পর বৃষ্টি নামলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট নির্ধারণ করা হয় ২৫ ওভারে ১২৫ রান। ২০.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে সে রান তুলে নেয় তারা। প্রথম ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জয় এনে দেওয়া শিবনারায়ণ চন্দরপলই ছিলেন এই ম্যাচেরও নায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 04:10 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

মাদ্রিদ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)- এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার পোর্ট অফ স্পেনে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩০.৩ ওভারে ৫ উইকেটে ১১২ রান তোলার পর বৃষ্টি নামলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট নির্ধারণ করা হয় ২৫ ওভারে ১২৫ রান। ২০.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে সে রান তুলে নেয় তারা। প্রথম ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জয় এনে দেওয়া শিবনারায়ণ চন্দরপলই ছিলেন এই ম্যাচেরও নায়ক। মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর মারলন স্যামুয়েলসকে নিয়ে চতুর্থ উইকেটে ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তিনি। ৪২ বলে দুটি ছক্কা ও তিনটি বাউন্ডারিতে সাজানো ৫২ রানের ইনিংসটি তাকে এনে দিয়েছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন স্যামুয়েলস। আগুন ঝরানো প্রথম স্পেলে শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেটই নিয়েছে নুয়ান কুলাসেকারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০৯৫৫ ঘ.