ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- শেষ উইকেটটি জমে যাওয়ায় জেতা হলো না জিপি-বিসিবি একাডেমির। ৩৯২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ২৩০ রানে শেষ দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা একাডেমি কোনোরকমে ড্র করেছে চারদিনের ম্যাচটি।
খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার শেষদিনে ৩৯২ রানের টার্গেট নিয়ে খেলে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৩০ রান করতেই চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। এই ড্রয়ে বড় অবদান রেখেছেন রুশদি অপরাজিত ১২১ রানের ইনিংসে দুর্দান্ত এক ইনিংস খেলে। শেষ উইকেটে তার সঙ্গে মাফিঙ্কি (২৪*) জুটি বেঁধেই ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। বিসিবি একাডেমির সোহরাওয়ার্দী ও রবিন দুটো করে উইকেট নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.
bdnews24