ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিকল্প হিসেবে পাকিস্তান সফরের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ আশরাফুলের দল অস্ট্রেলিয়ার বিকল্প হতে পারলো কই! প্রথম দু ম্যাচে তাদের পারফরম্যান্স বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই ফেলে দিয়েছে প্রশ্নের মুখোমুখি- এত টাকা খরচ করে এই সিরিজ আয়োজনের কোনো অর্থ আছে কী? সেই প্রশ্নের উত্তরে পিসিবিকে ইতিবাচক কিছু বলার সুযোগ দিতে হলে রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটা কিছু করতে হবে বাংলাদেশকে। পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ানডেতে এদিন আবার মুখোমুখি হচ্ছে দুদল। লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে।
আগের দু ম্যাচের পারফরম্যান্স দেখার পর আশাবাদী হওয়া কঠিন। বাংলাদেশের অধিনায়ক আশরাফুল তবু আশাবাদী, এই ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের পক্ষে! শুধু তা-ই নয়, পরের তিন ম্যাচে বাংলাদেশকে আরো ভালো দল হিসেবে দেখা যাবে বলেই প্রতিশ্র"তি দিচ্ছেন তিনি।
কিন্তু কী ভাবে? উত্তরে সেই পুরনো সমীকরণটাই মনে করিয়ে দেওয়া, "ওপরের দিকের ছয় ব্যাটসম্যানকে পারফরম করতে হবে, উল্টোপাল্টা শট খেলে ভুল সময়ে আউট হওয়া চলবে না।'
কিন্তু সে জন্য টপঅর্ডার ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনছে না বাংলাদেশ। পরিবর্তন অবশ্য একটা হচ্ছে, পেসার সৈয়দ রাসেলের পরিবর্তে দলে ফিরছেন আরেক পেসার শাহাদত হোসেন।
পরিবর্তন একটা হচ্ছে পাকিস্তান দলেও
bdnews24