২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের সেঞ্চুরিতে বড় লিড জিপি-বিসিবি একাডেমীর

গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন নাঈম ইসলাম। এবার দক্ষিণ আফ্রিকা একাডেমীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার সেঞ্চুরি দেড়শো ছুঁয়েছে। সুবাদে খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসে তাদের ৩২৪ রানের জবাবে প্রোটিয়া একাডেমী করেছিল ২৫৯। তাই ৩৩৯ রানের বড় লিড নিয়েই শনিবার শেষদিন শুরু করছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 05:57 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গ্রামীণফোন একাডেমী কাপের প্রথম চারদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন নাঈম ইসলাম। এবার দক্ষিণ আফ্রিকা একাডেমীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার সেঞ্চুরি দেড়শো ছুঁয়েছে। সুবাদে খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসে তাদের ৩২৪ রানের জবাবে প্রোটিয়া একাডেমী করেছিল ২৫৯। তাই ৩৩৯ রানের বড় লিড নিয়েই শনিবার শেষদিন শুরু করছে স্বাগতিকরা। ৭ উইকেটে ২৪৩ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়া একাডেমী দল আর মাত্র ১৬ রান যোগ করেই বাকি উইকেটগুলো হারায়। এরপর অবশ্য স্বাগতিকদের শুরু একদমই ভালো হয়নি। ৪৭ রানের মধ্যেই দুই ওপেনার জহিরুল ইসলাম অমি (১৭), ইমরুল কায়েস (২১) ও অধিনায়ক নাসিরুদ্দিন ফারুকের (০) উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে মেহরাব হোসেন জুনিয়রকে (৫৩) নিয়ে ১২৪ রানের পার্টনারশিপ গড়া নাঈম দিনশেষে অপরাজিত ১৫০ রানে। তার ২৪৩ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারির সঙ্গে চারটি ছক্কার মারও আছে। প্রসঙ্গত আগের ম্যাচে দেড় শতাধিক রান করেছিলেন ওপেনার ইমরুল কায়েসও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.