ঢাকা, ১১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কলাবাগানের পর এবার সোনারগাঁ ক্রিকেটার্সও নেমে গেল প্রথম বিভাগে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রেলিগেশন লিগের ভাগ্য নির্ধারণী ম্যাচে তাদেরকে ৯১ রানে হারিয়ে প্রিমিয়ারেই থেকে গেল ইয়াং পেগাসাস।
টস জিতে ব্যাটিংয়ে নামা পেগাসাস নাঈম হাফিজের ৭৩ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২০৯ রান। জবাব দিতে নামা সোনারগাঁ ক্রিকেটার্স ব্যাটিং ব্যর্থতায় ৩৪.১ ওভারে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায়। পেগাসাসের আকতার আলী মাত্র ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ৩ উইকেট পেয়েছেন জুবায়ের আহমেদও। তবে তার খরচ হয়েছে ৫০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.
bdnews24