২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কা ২৩৫/৭

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট নেই। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন বিপর্যস্ত অবস্থা থেকেও যে ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩৫ রান তার কারণ চামারা সিলভা ও চামারা কাপুগেদারার দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। ষষ্ঠ উইকেটে দু জনে ১৫৯ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দিয়েছেন লড়াই করার মতো জায়গায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট নেই। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন বিপর্যস্ত অবস্থা থেকেও যে ইনিংস শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩৫ রান তার কারণ চামারা সিলভা ও চামারা কাপুগেদারার দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। ষষ্ঠ উইকেটে দু জনে ১৫৯ রানের জুটি গড়ে দলকে পৌঁছে দিয়েছেন লড়াই করার মতো জায়গায়। সিলভা ৬৭ রান করে ডুইন ব্রাভোর চতুর্থ শিকারে পরিণত হওয়ার পর কাপুগেদারা শেষ ওভারে আউট হয়েছেন ৯৫ রান করে। ১১৭ বলের ইনিংসটা সাজানো ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি বিশাল ছক্কায়। এর আগে ব্রাভো উপুল থারাঙ্গা (১০), মাহেলা জয়াবর্ধনে (১) ও তিলকরতে