পোর্ট অব স্পেন, ৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের যে আফসোস ছিল দ্বিতীয় দিন সেটাকে আর খুব বেশি বাড়তে দেয়নি তাদের বোলাররা। ৫ উইকেটে ১১৭ থেকে দিনশেষে শ্রীলঙ্কানরা পৌঁছে গিয়েছিল ২১৭ তে, কিন্তু শুক্রবার দ্বিতীয় দিন লাঞ্চের আগেই ২৭৮ রানে তাদের গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারপর ব্যাট করতে নেমে লাঞ্চের আগে বিনা উইকেটে করেছে ৪৯।
আগের দিনের দলীয় স্কোরের সঙ্গে ৫ রান যোগ হওয়ার পরই দিলশান-চামারা সিলভার জুটিটা ভাঙ্গেন সফলতম বোলার ফিদেল এডওয়ার্ডস। ৬২ রানে তিনি ফিরিয়ে দেন দিলশানকে, এটি ইনিংসে তার চতুর্থ উইকেট। এরপর পঞ্চম উইকেটের সন্ধানে ছিলেন তিনি, কিন্তু সেটার দেখা আর পাননি। তা না পেলেও বাকিদের তৎপরতায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। কিন্তু বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন এক জন
bdnews24