২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম দল হিসেবে সুপার লিগে সূর্যতরুণ

নাঈম ইসলামের অপরাজিত ৮৮ রানের দারুণ এক ইনিংস পঞ্চম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করে দিয়েছে সূর্যতরুণের। মঙ্গলবার বিকেএসপি দুই নম্বর মাঠে ভিক্টোরিয়ার ২১৩ রান টপকে তারা মাত্র ১ উইকেটের জয় পেয়েছে নাঈমের সৌজন্যেই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সূর্যতরুণ শেষ ছয়ে পৌঁছে গেলেও ভিক্টোরিয়ার মতোই কাজটা কঠিন হয়ে গেছে ওল্ড ডিওএইচএসের জন্য। কারণ ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা বিকেএসপির কাছে হেরে গেছে ৮ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নাঈম ইসলামের অপরাজিত ৮৮ রানের দারুণ এক ইনিংস পঞ্চম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করে দিয়েছে সূর্যতরুণের। মঙ্গলবার বিকেএসপি দুই নম্বর মাঠে ভিক্টোরিয়ার ২১৩ রান টপকে তারা মাত্র ১ উইকেটের জয় পেয়েছে নাঈমের সৌজন্যেই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সূর্যতরুণ শেষ ছয়ে পৌঁছে গেলেও ভিক্টোরিয়ার মতোই কাজটা কঠিন হয়ে গেছে ওল্ড ডিওএইচএসের জন্য। কারণ ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা বিকেএসপির কাছে হেরে গেছে ৮ উইকেটে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট করে পাওয়া ভিক্টোরিয়া ও ওল্ড ডিওএইচএসের কোনো আশা নেই যদি বৃহস্পতিবার সিটি ক্লাব তাদের শেষ ম্যাচে জিতে যায়। অবশ্য সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভিক্টোরিয়াই। যদিও সিটি ক্লাব ইয়াং পেগাসাসের কাছে ৫ উইকেটে হেরে না গেলে মঙ্গলবারই ভিক্টোরিয়া ও ওল্ড ডিওএইচএসের আশা শেষ হয়ে যেতো। ফতুল্লায় গুরুত্বহীন ম্যাচে ওপেনার রফিকুল ইসলামের (১০৫) সেঞ্চুরিতে ২৫৬ রান করেও জিততে পারেনি পারটেক্স। বৃষ্টি বিঘি