২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট জয়ের দেখা পেল শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। জর্জটাউনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ১২১ রানে হারিয়েছে তারা। জয়ের জন্য ৪৩৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বুধবার ম্যাচের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩১৫ রানে অলআউট হয়ে যায়। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন চামিন্ডা ভাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:16 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

জর্জটাউন, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়েস্ট ইন্ডিজের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। জর্জটাউনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ১২১ রানে হারিয়েছে তারা। জয়ের জন্য ৪৩৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বুধবার ম্যাচের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩১৫ রানে অলআউট হয়ে যায়। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন চামিন্ডা ভাস। ১ উইকেটে ৯৬ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন অধিনায়ক ক্রিস গেইল। কিন্তু অন্য প্রান্তে সঙ্গী পান নি, ৫১ রানে অপরাজিত থাকলেও তাই পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে। এর আগে দ্বিতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়া ডোয়াইন ব্রাভো ৮৩ ও রামনরেশ সারোয়ান ৭২ রান করেন। আগে আরো চারবার ওয়েস্ট ইন্ডিজ সফর করলেও কখনোই সেখানে জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কানরা। এই টেস্টে অবশ্য শুরু থেকেই তাদের প্রাধান্য ছিল। মালিন্দা ওয়ার্নাপুরা (১২০) ও মাহেলা জয়াবর্ধনের দুটি সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারীরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান তুলে কোনো রকমে ফলো অন এড়াতে পারে এক সময়ের বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৪০ রান তুলে তাদের সামনে বিশ্ব রেকর্ড গড়ে জয়ের টার্গেট ছুড়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক জয়াবর্ধনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এসি/১৭৪১ ঘ.