২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির বাবার বিরুদ্ধে মামলা

জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইল সদর থানায় সোমবার রাতে তাকে সহ আটজনকে আসামী করে মামলা (মামলা নাম্বার ৩২) করেছেন খুলনার দৈনিক প্রবর্তনের সাংবাদিক পনিয়েল এস বোস। বাদীর দাবি, ২৩ মার্চ পান্না স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলাকালীন স্বপন ও তার সঙ্গীরা লাঞ্জিত করেছেন তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জাতীয় দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইল সদর থানায় সোমবার রাতে তাকে সহ আটজনকে আসামী করে মামলা (মামলা নাম্বার ৩২) করেছেন খুলনার দৈনিক প্রবর্তনের সাংবাদিক পনিয়েল এস বোস। বাদীর দাবি, ২৩ মার্চ পান্না স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলাকালীন স্বপন ও তার সঙ্গীরা লাঞ্জিত করেছেন তাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সিদ্দিক অবশ্য এবিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর নড়াইল প্রতিনিধি মাহবুবুর রশিদকে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। শুধু বলেছেন, "তদন্ত চলছে।" ওদিকে মাশরাফির বাবা স্বপন বলেছেন, "মারপিটের ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে আমি কিংবা আমার পরিবারের কেউ জড়িত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.