২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅন বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

ইনজুরি কাটিয়ে প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ৮০ রানের এক লড়াকু ইনিংস। তারপরও রামনরেশ সারওয়ানের মন ভালো নেই! ভালো হওয়ার কথাও নয় অবশ্য। অন্য স্পেশালিস্ট ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার দল যে ফলোঅনের আশঙ্কার সামনে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনটা ক্যারিবীয়রা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে। শ্রীলঙ্কা ৮ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় ফলোঅন এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরো ৮ রান। অথচ উইকেটে আছেন শেষ দুই ব্যাটসম্যান জেরম টেলর ও ড্যারেন পাওয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

জর্জটাউন, গায়ানা, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনজুরি কাটিয়ে প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ৮০ রানের এক লড়াকু ইনিংস। তারপরও রামনরেশ সারওয়ানের মন ভালো নেই! ভালো হওয়ার কথাও নয় অবশ্য। অন্য স্পেশালিস্ট ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার দল যে ফলোঅনের আশঙ্কার সামনে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনটা ক্যারিবীয়রা শেষ করেছে ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে। শ্রীলঙ্কা ৮ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় ফলোঅন এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার আরো ৮ রান। অথচ উইকেটে আছেন শেষ দুই ব্যাটসম্যান জেরম টেলর ও ড্যারেন পাওয়েল। স্বাগতিকদের এমন দুরবস্থায় পড়ার কারণ মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাসের দারুণ বোলিং। দু জনই তিনটি করে উইকেট নিয়ে ভীষণ অস্বস্তিতে ফেলে দিয়েছেন প্রতিপক্ষকে। অবশ্য শুরুটা তাদের নয়, মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি পেসার থিলান তুষারা মিরান্ডোর। ১ উইকেটে ২৯ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে সকালেই জোড়া ধাক্কা দিয়েছেন তিনি। ডেভন স্মিথ (১৪) ও মারলন স্যামুয়েলস (৫) দু জনই মিরান্ডোর বলে কট বিহাইন্ড। এর পর আসরে প্রবেশ মুরালিধরনের। টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শিবনারায়ণ চন্দরপলকে (২৩) ফিরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন দলকে। দ্বিতীয় সেশনের প্রথম উইকেটটাও মুরালির। মধ্যাহ্ন বিরতির আগে তার বলেই স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ডুইন ব্রাভো। কিন্তু মুরালি-ম্যাজিকের সঙ্গে তিনি আর পেরে ওঠেননি। এলবিডব্লু হয়ে গেছেন ৮ রান করে। ১০৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে ক্যারিবীয়রা তখন ভীষণ বিপদে। রায়ান হাইন্ডসকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন সারওয়ান। কিন্তু তার সেই চেষ্টা সফল হতে দেননি ভাস। শ্রীলঙ্কার অভিজ্ঞতম পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে আসতে হয়েছে সারওয়ানকে। তার ১৯৯ বলের ইনিংসে বাউন্ডারি মাত্র ৫টি। এর পর হাইন্ডসকে (৩৭) মুরালি ও দীনেশ রামদিনকে (৩৮) ভাস আউট করে আরো বিপদে ফেলে দিয়েছেন স্বাগতিকদের। বিপদটা আরো বাড়িয়েছেন তিলকরতে