ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দর্শকের গায়ে হাত তোলার জন্য তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কিন্তু সেটাও জরিমানার হাত থেকে বাঁচাতে পারেনি মোহাম্মদ আশরাফুলকে। আচরণবিধি পরিপন্থী এমন ঘটনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আর্থিক দণ্ডে দণ্ডিত করেছে। এজন্য বাংলাদেশ অধিনায়কের মার্চ মাসের বেতনের ২৫ ভাগ কেটে নেবে তারা।
আর ঢাকার বাইরে বোর্ডকে না জানিয়ে ম্যাচ খেলার জন্য জরিমানা গুণতে হচ্ছে জাতীয় দলের আরো তিন ক্রিকেটারকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার সৈয়দ রাসেলদের মার্চ মাসের বেতন থেকেও কাটা যাচ্ছে ২০ ভাগ অর্থ।
গত ১৬ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ৯ নাম্বার গেট দিয়ে প্র্যাকটিসের জন্য ইনডোরে যাওয়ার সময় কটুক্তি শুনে মেজাজ হারিয়ে আশরাফুল চড়াও হন জালাল নামের এক দর্শকের ওপর। এই ঘটনার জন্য রোববার (২৩ মার্চ) বিসিবির ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে হাজিরা দিতে হয় তাকে। শুনানি শেষে এটাকে আচরণবিধির ঘোরতর লঙ্ঘন বলেই মনে হয়েছে বিসিবির। তাই এই জরিমানা।
শুনানিতে হাজির হয়েছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও পেসার শাহাদাত হোসেন রাজীবও। প্রথমজনের অপরাধ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দর্শকদের উদ্দেশ্য করে জুতো দেখিয়েছিলেন। শাহাদাতের ঘটনাও অনেকটা সেরকম। তাদেরকে অবশ্য জরিমানা না করে কেবল সতর্ক করেই নি
bdnews24