গায়ানা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মালিন্দা ওয়ার্নাপুরা ও মাইকেল ভ্যানডর্ট। শনিবার প্রথম দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টস জয়ী শ্রীলঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে ৮৫ রান। ওয়ার্নাপুরা ৫৩ ও ভ্যানডর্ট ব্যাট করছেন ৩২ রান নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৬ঘ.
bdnews24