ঢাকা, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ভারত সফরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরকে দারুণভাবে কাজে লাগিয়ে শনিবার সকালে দেশে ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা দল। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড দল। ট্রেন্ট জনস্টনের নেতৃত্বাধীন দলটি ১৮, ২০ ও ২২ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি খেলবে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে বিদায় করে চমক দেখানো আইরিশ দলটির চমক অব্যাহত ছিল সুপার এইট পর্বেও। সেখানে বাংলাদেশকে হারিয়েছিল তারা। এই সিরিজেও যে তাদের অঘটন ঘটানোর লক্ষ্য থাকবে তাতে কোনো সন্দেহ নেই।
ঢাকায় আসা আয়ারল্যান্ড দল : ট্রেন্ট জনস্টন (অধিনায়ক), উইলিয়াম পোর্টারফিল্ড (সহ-অধিনায়ক), কাইল ম্যাককালান, কেভিন ও'ব্রায়েন, নিয়াল ও'ব্রায়েন, আন্দ্রে বোথা, অ্যালেক্স কুসাক, রেইনার্ড স্ট্রাইডম, থিনাস ফুরি, গ্যারি কিড, গ্রেগ থম্পসন, ইয়ইন মরগান, পল স্টারলিং, ডেভিড ল্যাংফোর্ড স্মিথ এবং ফিল ইগলস্টোন।
ম্যানেজমেন্ট : ফিল সিমন্স (হেড কোচ), পিটার জনস্টন (সহকারী কোচ), গেভিন ক্রেইগ (ম্যানেজার) এবং মার্ক ম্যাকডোনাল্ড (ফিজিও)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০৫৭ ঘ.
bdnews24