নয়াদিল্লি, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বসেরা হওয়ার আনন্দ দু সপ্তাহও উপভোগ করতে পারলেন না শচীন টেন্ডুলকার। পারবেন কি করে, এক ঢিলে যে দুটো শিকার সেরেছেন গ্রায়েম স্মিথ! দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে হয়ে গেছে আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডের এক নাম্বার। গ্রায়েম স্মিথের দলের এই জয়রথ পেছনে ঠেলেছে অস্ট্রেলিয়াকে। ওদিকে কদিন আগে অস্ট্রেলিয়াকে সিবি সিরিজ ফাইনালে হারানোয় নেতৃত্ব দিয়ে টেন্ডুলকার যে ওয়ানডে সেরা হয়েছিলেন, বাংলাদেশকে হারানোয় নেতৃত্ব দিয়ে সেই জায়গা নিয়ে ফেলেছেন স্মিথ। আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা ব্যাটসম্যান শচীন রমেশ টেন্ডুলকার নন, গ্রায়েম স্মিথ।
যেমন কর্ম তেমন ফল
bdnews24