২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে শচীন টেন্ডুলকার

এক সঙ্গে দুটো জয় উদযাপন করছেন শচীন রমেশ টেন্ডুলকার। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সিবি সিরিজ জয়ের ব্যাপারটা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে রিকি পন্টিংকে হারানোর সাফল্যটাও। অবশ্য সিবি সিরিজে পন্টিং যেমন খেলেছেন তাতে তাকে হারানোটা সাফল্য না হয়ে তামাশাই হতো। সিবি সিরিজের বেস্ট অব থ্রি ফাইনালে অপরাজিত ১১৭ আর ৯১ রানের ইনিংস দুটো খেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন টেন্ডুলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

দিল্লি, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এক সঙ্গে দুটো জয় উদযাপন করছেন শচীন রমেশ টেন্ডুলকার। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সিবি সিরিজ জয়ের ব্যাপারটা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে রিকি পন্টিংকে হারানোর সাফল্যটাও। অবশ্য সিবি সিরিজে পন্টিং যেমন খেলেছেন তাতে তাকে হারানোটা সাফল্য না হয়ে তামাশাই হতো। সিবি সিরিজের বেস্ট অব থ্রি ফাইনালে অপরাজিত ১১৭ আর ৯১ রানের ইনিংস দুটো খেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন টেন্ডুলকার। যার অর্থ, পন্টিং এখন দ্বিতীয় সেরা। সিবি সিরিজে ভারতের সাফল্য অস্ট্রেলিয়াকে ফেলেছে শীর্ষস্থান হারানোর শঙ্কায়। আসন্ন সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারলেই র‌্যাংকিংয়ে ওয়ানডের সেরা দল হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। টেন্ডুলকারের দিন শেষ