২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের 'টাই'

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৭ রান, হাতে আছে ৪ উইকেট। এবং সবচেয়ে বড় কথা দুর্দান্ত খেলা জেমি হাউ তখন ১৩৫ রান নিয়ে অপরাজিত। তারপরও যে নিউজিল্যান্ড ৩৪১ রানের জয়ের ল্েয পৌঁছাতে পারেনি তার জন্য তিনিই সবচেয়ে বেশি দায়ী! লুক রাইটের করা ইনিংসের শেষ ওভারের (ম্যাচে সেটাই তার প্রথম ওভার) পঞ্চম বলে অসম্ভব এক সিঙ্গেলের পেছনে ছুটতে গিয়ে রান আউট হয়ে যান ১৩৯ রান করা হাউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ওয়েলিংটন, ২০ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৭ রান, হাতে আছে ৪ উইকেট। এবং সবচেয়ে বড় কথা দুর্দান্ত খেলা জেমি হাউ তখন ১৩৫ রান নিয়ে অপরাজিত। তারপরও যে নিউজিল্যান্ড ৩৪১ রানের জয়ের ল্েয পৌঁছাতে পারেনি তার জন্য তিনিই সবচেয়ে বেশি দায়ী! লুক রাইটের করা ইনিংসের শেষ ওভারের (ম্যাচে সেটাই তার প্রথম ওভার) পঞ্চম বলে অসম্ভব এক সিঙ্গেলের পেছনে ছুটতে গিয়ে রান আউট হয়ে যান ১৩৯ রান করা হাউ। শেষ বলে ২ রান দরকার হলেও কিউইরা সিঙ্গেলের বেশি পায়নি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের চতুর্থ ওয়ানডেটা তাই জিততে পারেনি কোনো দলই। ইংল্যান্ডের করা ৬ উইকেটে ৩৪০ রানের বিশাল সংগ্রহ স্বাগতিকরা স্পর্শই করতে পেরেছে শুধু। নাটকীয়, শ্বাসরুদ্ধকর ম্যাচটা 'টাই' হওয়ায় ৫ ম্যাচের সিরিজে কিউইরা এখন ২-১ ব্যবধানে এগিয়ে। শনিবার ক্রাইস্টচার্চে হবে শেষ ম্যাচ। বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন অ্যালিস্টার কুক ও ফিল মুস্টার্ড। উদ্বোধনী জুটিতে দু জনে ১৫৮ রান উপহার দিয়েছেন দলকে। কুকের ৮৮ বলে ৬৯ রানের ইনিংসটা গড়ে উঠেছে ৮টি বাউন্ডারিতে। তবে তার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন মুস্টার্ড। ৭৪ বলে ৮৩ রান করার পথে ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের উইকেট কিপার। দু জনের তান্ডবে দিশেহারা কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এক সময় বল তুলে দেন 'অকেশনাল' বোলার জেসি রাইডারের হাতে। মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা রাইডারই শেষ পর্যন্ত হাসি ফুটিয়েছেন অধিনায়কের মুখে। তার মিডিয়াম পেসে জ্যাকব ওরামের হাতে ক্যাচ তুলে দিয়েছেন মুস্টার্ড। রাইডারের পরের বলে কুকও বোল্ড! তবে স্বাগতিকদের উচ্ছ্বাস বেশিণ স্থায়ী হয়নি। কেভিন পিটারসেনকে সঙ্গে নিয়ে আক্রমণ অব্যাহত রেখেছেন পল কলিংউড। দু জনেই ঝড়ের গতিতে ফিফটি করে দলের সংগ্রহকে নিয়ে গেছেন সাড়ে তিন শ'র কাছাকাছি। এর মধ্যে কলিংউডের ইনিংসটাকে বলা যায় 'টর্নেডো'। মাত্র ৩০ বলে ৬টি ছক্কা সহ ৫৪ রানে অপরাজিত থেকে যান ইংল্যান্ড অধিনায়ক। অন্যদিকে পিটারসেনের ৪৭ বলে ৫০ রানের ইনিংসটা সাজানো ছিল চার বাউন্ডারি ও এক ছক্কায়। গত বছর চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার বিপে দু বার ৩৪০ রানের বেশি তাড়া করে জিতেছিল নিউজিল্যান্ড। অভিজ্ঞতাটা তাই নতুন কিছু নয় তাদের কাছে। ১০ ওভারে ৭০ রান তুলে কিউইরা জানিয়েও দেয় যে ইংল্যান্ডের চ্যালেঞ্জের মোকাবিলা করতে তারা প্রস্তুত। ওপেনার রাইডার ৩৯ রান করে ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন ব্রেন্ডন ম্যাককালাম ও হাউ। দু জনের ৯১ রানের জুটি জয়ের পথেই রেখেছিল স্বাগতিকদের। ৬৫ বলে ৬টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৫৮ রান করে ম্যাককালাম আউট হলেও তা দমাতে পারেনি হাউকে। রস টেলরকে (৪৭ বলে ৪৮) সঙ্গে নিয়ে গড়েছেন ৯২ রানের আরেকটা দুর্দান্ত জুটি। আর টেলর ফিরে যাওয়ার সব দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। দলকে বলতে গেলেই একাই অসাধারণ এক জয় এনে দিচ্ছিলেন। সেটা ভন্ডুল হয়ে গেছে জেমস অ্যান্ডারসনের সরাসরি থ্রোতে রান আউট হওয়ার মাধ্যমে। হাউয়ের ১১৬ বলের দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিল ৩ ছক্কা ও ১০ বাউন্ডারিতে। প্রত্যাশিতভাবে ম্যান অব দ্য ম্যাচও তিনি। তবে পুরস্কারটা যে হাউকে একটুও সান্ত্বনা দিতে পারেনি তা বোধহয় বলার দরকার নেই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৫৩৫ঘ.