২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানের জয়, আয়ারল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

হাড্ডাহাড্ডি লড়াই আশা করে যারা মাঠে গিয়েছিলেন হতাশই হতে হয়েছে তাদের। অনূর্ধ-১৯ বিশ্বকাপে মঙ্গলবার 'বি' গ্র"পের ম্যাচে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। তাদের ৩০.১ ওভারে করা ১৪৯ রান ৮ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে ভারত (১৫৩/৪)। তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয়টা এত সহজে আসেনি। 'এ' গ্র"পে পাকিস্তানের ( ৪৭.১ ওভারে ১৫৬) তরুণদের বেশ লড়াই করেই হারাতে হয়েছে নিউজিল্যান্ডকে (৪৭.২ ওভারে ১২৯)। এদিকে প্রথম ম্যাচে বারমুডাকে ১৭৮ রানে উড়িয়ে দেয়া বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই ম্যাচে জয় পেলেই 'ডি' গ্র"প থেকে সোহরাওয়ার্দী শুভর দলের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 12:51 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

কুয়ালালামপুর, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাড্ডাহাড্ডি লড়াই আশা করে যারা মাঠে গিয়েছিলেন হতাশই হতে হয়েছে তাদের। অনূর্ধ-১৯ বিশ্বকাপে মঙ্গলবার 'বি' গ্র"পের ম্যাচে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। তাদের ৩০.১ ওভারে করা ১৪৯ রান ৮ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে ভারত (১৫৩/৪)। তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয়টা এত সহজে আসেনি। 'এ' গ্র"পে পাকিস্তানের ( ৪৭.১ ওভারে ১৫৬) তরুণদের বেশ লড়াই করেই হারাতে হয়েছে নিউজিল্যান্ডকে (৪৭.২ ওভারে ১২৯)। এদিকে প্রথম ম্যাচে বারমুডাকে ১৭৮ রানে উড়িয়ে দেয়া বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এই ম্যাচে জয় পেলেই 'ডি' গ্র"প থেকে সোহরাওয়ার্দী শুভর দলের পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। টস জিতে ব্যাট করতে যাওয়া যে ঠিক হয়নি দক্ষিণ আফ্রিকাকে সেটা খুব তাড়াতাড়িই বুঝিয়ে দেন ভারতের বাঁহাতি মিডিয়াম পেসার প্রদীপ সাংওয়ান। প্রোটিয়াদের দেড় শ'র নিচে অলআউট করে দেয়ার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। ৪৪ রানে ৫ উইকেট নেয়া সাংওয়ানকে যোগ্য সঙ্গ দিয়েছেন দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা (৩/২৩) ও ইকবাল আব্দুল্লাহ (২/১৬)। জোনাথন ভান্ডিয়ার (৫৩) ও অধিনায়ক ওয়েইন পার্নেল (৩১) ছাড়া দক্ষিণ আফ্রিকার আর কোনো ব্যাটসম্যান সুবিধা করে উঠতে পারেননি ভারতের বোলারদের সামনে। জবাব দিতে নেমে ওপেনার তুরুয়ার কোহলির ৫৪, তিন নম্বরে নামা তন্ময় শ্রীবাস্তবের ৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ২৫ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে গেছে ভারত। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সাংওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় পাকিস্তান। তবে উসমান সালাউদ্দিনের ৫৩ ও আলী আসাদের ৪২ রান সেই বিপদ থেকে উদ্ধার করেছে তাদের। তার পরও ৫০ ওভারে কিউইদের সামনে ১৫৭ রানের বেশি টার্গেট দিতে পারেনি পাকিস্তানীরা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি নিউজিল্যান্ডের। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন লেগস্পিনার আহমেদ শেহজাদ। তবে ব্যাটিং বিপর্যয়ের সময়ে দারুণ এক ফিফটি করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন উসমান সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/