২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুভ সূচনা

প্রথমে নাসির হোসেন, আশিকুল ইসলাম ও আশরাফুল হোসেনের ফিফটি। তার পর অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ও মাহমুদুল হাসানের মারাত্মক বোলিং। সব কিছুর যোগফলে বারমুডার বিপক্ষে জয় পেতে একটুও সমস্যা হয়নি বাংলাদেশের তরুণদের। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ১৭৮ রানের বিশাল ব্যবধানে জিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৬০ রানের জবাবে ২৬ দশমিক ১ ওভারে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে গেছে বারমুডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:52 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে নাসির হোসেন, আশিকুল ইসলাম ও আশরাফুল হোসেনের ফিফটি। তার পর অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ও মাহমুদুল হাসানের মারাত্মক বোলিং। সব কিছুর যোগফলে বারমুডার বিপক্ষে জয় পেতে একটুও সমস্যা হয়নি বাংলাদেশের তরুণদের। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ১৭৮ রানের বিশাল ব্যবধানে জিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৬০ রানের জবাবে ২৬ দশমিক ১ ওভারে মাত্র ৮২ রানেই অলআউট হয়ে গেছে বারমুডা। সোহরাওয়ার্দী ও মাহমুদুল নিয়েছেন তিনটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪২৫ঘ.